রোহিঙ্গাদের জন্য ডেনমার্কের ২৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:০২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০

মিয়ানমার থেকে পালিয়ে আসছে রোহিঙ্গারা মিয়ানমারে সহিংসতা থেকে প্রাণভয়ে বাংলাদেশে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে ২৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টোর্নায়েস বলেছেন, ‘আমি রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি বেসামরিক মানুষের ওপর যেকোনও ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমি রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি জরুরি ভিত্তিতে কয়েক হাজার মানুষকে মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। অবিলম্বে এই সব মানুষের মানবিক সহায়তার প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘যখন আমাদের আন্তর্জাতিক মানবিক সাহায্যদাতা অংশীদাররা রাখাইনের সহায়-সম্বলহীন মানুষের সহায়তায় এগিয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তেই ডেনমার্ক তাদের আর্থিক সহায়তায় প্রস্তুত রয়েছে। এদিকে আমরা বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের সহায়তায় ত্রাণ তৎপরতা জোরদার করছি। শরণার্থীদের সহায়তায় বাংলাদেশ কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
ডব্লিউএফপি ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মাধ্যমে ডেনিশ ত্রাণ সহায়তা শরণার্থীদের কাছে পৌঁছাবে। এই সংস্থাগুলোর সঙ্গে ডেনমার্কের অনেক নিবিড় সম্পর্ক রয়েছে এবং দুর্গত এলাকাগুলোতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করছে।
জুন মাসে সাইক্লোন মোরা’র আঘাতের পর ডেনমার্ক কক্সবাজারের কাছে রোহিঙ্গা অস্থায়ী বসতিগুলোতে ত্রাণ সহায়তা বাবদ আইওএম এর মাধ্যমে ৩৬ লাখ টাকা দিয়েছে।

/এমএনএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম