বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য প্রয়োজন ৭ কোটি ৭০ লাখ ডলার: জাতিসংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৮

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রোহিঙ্গারা (ফাইল ছবি) মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা দিতে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলোর জরুরি ভিত্তিতে ৭৭ মিলিয়ন (৭ কোটি ৭০ লাখ) ডলার প্রয়োজন। শনিবার (০৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতিসংঘ।

এতে আরও বলা হয়, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত দুই লাখ ৯০ হাজার রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করেছে। এই বিপুলসংখ্যক রোহিঙ্গা আসার ফলে তাদের জন্য স্থাপিত ক্যাম্প ও সেটেলমেন্টের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। ফলে তাদের মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা কমে যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের নতুন রেসপন্স প্ল্যান তৈরি করা হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ ৩ লাখ রোহিঙ্গাকে সহায়তা দেওয়া হবে। এছাড়া, জাতিসংঘের সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্স ফান্ড থেকে ৭ মিলিয়ন (৭০ লাখ) ডলার দেওয়া হয়েছে। যার মাধ্যমে ৭৫ হাজার রোহিঙ্গাকে সহায়তা দেওয়া সম্ভব হবে।  

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে পুলিশ ও সেনাবাহিনীর কয়েকটি পোস্টে সন্ত্রাসী হামলার জের ধরে রাজ্যজুড়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। তাদের নির্বিচার হত্যা, নির্যাতন, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ বাঁচাতে দলে দলে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে তারা। ইতোমধ্যে রোহিঙ্গাদের খাদ্য সংকটও দেখা দিয়েছে।

 

 

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম