মিয়ানমারের বিরুদ্ধে জনমত গঠনে বামদলগুলোর বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ০২:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৬

মিয়ানমারের বিরুদ্ধে জনমত গঠনে বামদলগুলোর বিক্ষোভ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর হামলা-নির্যাতন বন্ধে জনমত গঠনের আহ্বান জানিয়েছে সিপিবি-বাসদ-বাম মোর্চার সমন্বয়ে গঠিত বামজোট। রবিবার (১০ সেপ্টেম্বর) এক সমাবেশে জোটের নেতারা বলেন, ‘রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ববিবেক জাগিয়ে তুলতে হবে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্বজনমত গড়ে তুলতে হবে।’

রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বামপন্থি দলগুলোর আহ্বানে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে বাম নেতারা এ আহ্বান জানান।
সমাবেশে নেতারা বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে, তা সাম্প্রতিক সময়ের সব সহিংসতাকে ছাড়িয়ে গেছে। রাজনৈতিক বিশেষ করে ভূ-রাজনৈতিক কারণে রোহিঙ্গাদের ওপর হামলা চলছে। বহুজাতিক কোম্পানির স্বার্থের আঘাত পড়েছে রোহিঙ্গাদের ওপর।’
তারা আরও বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা শক্তি তাদের সংকীর্ণ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে। মানবিক করণীয়ের বোঝার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ষড়যন্ত্রের বিপজ্জনক অভিঘাত সবটাই এসে পড়েছে বাংলাদেশের ওপর। জঙ্গি সন্ত্রাসবাদীরাও সুযোগ নিচ্ছে।’
জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতারা আরও বলেন, ‘জাতিসংঘের নিষ্ক্রিয়তা মেনে নেওয়া যায় না। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক-এ সত্যকে মেনে নিয়ে জাতিসংঘের উদ্যোগে কফি আনানের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এই সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে। আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের নাম নিবন্ধন করতে হবে এবং তাদেরকে গ্রহণ করতে মিয়ানমারকে বাধ্য করতে হবে। জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে বিশ্বজনমত সৃষ্টি করতে হবে।’

সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান, বাসদ-এর কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নজরুল ইসলাম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরনো পল্টনে এসে শেষ হয়।
রোহিঙ্গাদের অবস্থা দেখতে বামপন্থি নেতৃবৃন্দের টেকনাফ যাত্রা আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতারা রবিবার ঢাকা থেকে টেকনাফের উদ্দেশে যাত্রা করেছেন। নেতারা সেখানে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের খোঁজ-খবর নেবেন এবং তাঁদের সঙ্গে কথা বলবেন।

/এসটিএস/এআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম