বিজিএমইএ ভবন সরাতে সময়ের আবেদনের শুনানি ৫ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৭

বিজিএমইএ ভবন (ছবি- নাসিরুল ইসলাম) রাজধানীর হাতিরঝিল থেকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)কার্যালয় সরাতে আরও এক বছর সময় চেয়ে করা আবেদনের শুনানির হবে আগামী ৫ অক্টোবর। আপিল বিভাগের চেম্বার আদালত  এ দিন নির্ধারণ করেছেন।

সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। আগামী ৫ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নতুন ভবন নির্মাণে সময় লাগবে বলে আদালতে সময় চেয়ে এই আবেদন করা হয়েছে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

১৬ তলা বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে পোশাক রফতানিকারকদের ছয় মাস সময় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। জলাধার আইন ভেঙে সেখানে নির্মিত ভবন হাইকোর্ট অবৈধ ঘোষণা করার পর আপিল বিভাগেও ওই রায় বহাল রাখেন। পরে ভবন সরাতে তিনবছর সময় চাইলে আদালত ৬ মাস সময় বেঁধে দেন। পরে গত শনিবার আবারও একবছরের জন্য আবেদনের কথা জানিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবা সম্মেলন করা হয়।

প্রসঙ্গত, ইতোমধ্যে নতুন ভবন নির্মাণের জন্য রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে অর্ধেক মূল্যে সাড়ে ৫ বিঘা বিজিএমইএকে বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম