২৭ সাব-রেজিস্ট্রার বদলি, নতুন ৩৮ জনের পদায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন এলাকায় কর্মরত নিবন্ধন পরিদফতরের ২৭ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে সরকার। অন্যদিকে নতুন করে ৩৮ জনকে পদায়ন করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বদলি ও নতুন পদায়ন করা এসব কর্মকর্তাদের আগামী ২৪ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে মো. শহিদুল ইসলামকে বি-বাড়িয়ার সরাইল থেকে নারয়ণগঞ্জের রূপগঞ্জ, মো. আশরাফউদ্দিন ভূঁয়াকে নরসিংদীর পলাশ থেকে ঢাকার মোহাম্মদপুর, মো. আব্দুল খালেককে নোয়াখালী সদর থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর, ক্ষিরোদ চন্দ্র বোসকে বরিশালের হিজলা থেকে বরিশালের উজিরপুর, টিনু চাকমাকে নেত্রকোনার মদন থেকে চট্টগ্রামের নানুপুর, মোহাম্মদ হানিফকে চট্টগ্রামের নানুপুর থেকে কক্সবাজারের উখিয়া, মো. আবুল কালাম আজাদকে চাঁদপুরের মতলব উত্তর থেকে রাজশাহীর বাঘা, সহিদুল ইসলামকে নওগাঁর বদলগাছী থেকে নওগাঁর নিয়ামতপুর, আয়েশা সিদ্দিকাকে রাজশাহীর বাঘা থেকে সিলেটের দক্ষিণ সুরমা, শাহাদাৎ হোসেন সরকারকে হবিগঞ্জের বানিয়াচং থেকে পাবনা সদরে, মো. ইব্রাহীম আলীকে পাবনার সদর থেকে পঞ্চগড় সদর, অনিমেশ কুমার পালকে বগুড়ার সারিয়াকান্দি থেকে পাবনার সুজানগর, মো. জাহাঙ্গীর আলাম ঢাকার সাভার থেকে ময়মনসিংহের ভালুকা এবং মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ময়মনসিংহের পাগলা থেকে ফুলপুর ময়মনসিংহে বদলি করা হয়।

এছাড়া মো. নাজির আহমেদ রিপনকে ঢাকার মোহাম্মদপুর থেকে নেত্রকোনা সদর, মো. আমিনুর রহমানকে নেত্রকোনা সদর থেকে কিশোরগঞ্জ সদর, মো. সোহরাব হোসেন সরকারকে চট্টগ্রামের চান্দগাঁও থেকে ঢাকার সাভার, মো. কামাল হোসেন খানকে ঢাকার গুলশান থেকে মানিকগঞ্জ সদর, মো. অহিদুল ইসলামকে মানিকগঞ্জ সদর থেকে ঢাকার নবাবগঞ্জ, মো. রেজাউল করিম বকশিকে ঢাকার নবাবগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্ব, আলী আহাম্মাদকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে কুমিল্লা সদর, মো. আসুদুল ইসলামকে নারয়ণগঞ্জের রূপগঞ্জ পূর্ব থেকে ঢাকার গুলশান, এস্কেন্দার আলীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণ, মো. মিজানুর রহমানকে খুলনা সদর থেকে নারায়ণঞ্জের বৈদ্যেরবাজার, আবু তাহের মো. মোস্তফাকে নারায়ণঞ্জের বৈদ্যেরবাজার থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, খন্দকার নুরুল আমিনকে ময়মনসিংহের ফুলপুর থেকে ময়মনসিংহের হালুয়াঘাট এবং মাহবুবুর রহমানকে কিশোরগঞ্জের মিঠামইন থেকে কক্সবাজারেরর রামুতে বদলি করা হয়েছে।

পদায়ন করা কর্মকর্তাগণের মধ্যে মো. হযরত আলীকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মো. ইমরান খানকে বরিশালের রহমতপুর, মো. মাহবুব হোসেনকে ফরিদপুরের মধুখালী, পলাশ সাহাকে ফরিদপুরের চরভদ্রাশন, কিশোর রায়কে শরীয়তপুরের ডামুড্যা, মো. জুয়েল রানাকে জয়পুরহাটের আক্বেলপুর, অর্পা বণিককে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, শেখ মুত্তাজুল ইসলামকে পটুয়াখালীর দুমকী, মো. মঞ্জুরুল হাসানকে নড়াইলের কালিয়া, মো. আবু রায়হানকে বাগেরহাটের শরণখোলা, মো. জাহিদ হাসানকে কিশোরগঞ্জের তাড়াইল, মো. জামাল হোসেনকে খুলনার কয়রা, মো. নাজমুল হাসানকে সিরাজগঞ্জের কামারখন্দ, মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে কুমিল্লার মনোহরগঞ্জ,  সি.এম ফজলে রাব্বী পলাশকে ভোলার রাধাবল্লভ, প্রণয় রায়কে ভোলার চরশশীভূষণ, মো. রিফাতুল ইসলামকে যশোরের বাঘারপাড়া, মো. ইকবাল হুসাইনকে মাগুরার আড়পাড়া, মো. মনজুরুল আমিনকে মৌলভীবাজারের জুড়ি, জুয়েল মিয়াকে শেরপুরের শ্রীবর্দী  এবং মো. নাবীব আফতাবকে পঞ্চগড়ের তেতুলিয়ায় পদায়ন করা হয়েছে।

এছাড়া মো. নূর আলাম সিকদারকে বরগুনার বেতাগী, ফাল্গুনী বাগচীকে বগুড়ার সোনাতলা,  কাইউম মজুমদারকে সিলেটের কোম্পানীগঞ্জ, মো. মনসুর আলীকে দিনাজপুরের ঘোড়াঘাট, মো. জোবায়ের হোসেনকে কুষ্টিয়ার ভেড়ামারা, তানিয়া সুলতানাকে হবিগঞ্জের জলসুখা, মোছা. মুক্তা সুলতানাকে নেত্রকোনার মোহনগঞ্জ, মোহাম্মদ ইমরান হাবীবকে কক্সবাজারের পেকুয়া, ইশরাত জাহানকে পাবনার আটঘরিয়া, অলিদুজ্জামানকে সুনামগঞ্জের দোয়ারাবাজার, মো. নাহিদুজ্জামানকে নাটোরের বাগাতিপাড়া, মো. নুরুল আফসারকে পিরোজপুরের কাউখালী, মিস স্বপ্না বেগমকে সিলেটের গোয়াইনঘাট, মো. আবরার ইবনে রহমানকে নাটোরের বড়াইগ্রাম, রাজেশ চক্রবর্ত্তীকে সুনামগঞ্জের বাদশাগঞ্জ, মো. তাহাজ্জোদ হোসেনকে নওগাঁর ধামইরহাট এবং এস.এম. আব্দুল্লাহ-বিন-শফিককে রাজশাহীর মোহনপুরে পদায়ন করা হয়েছে।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম