রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৯

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে ফ্রান্সের রাষ্টদূত (ছবি ফোকাস বাংলা) রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর  চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মিয়ানমার সরকার যাতে তাদের নাগরিকদের ফেরত নেয়, এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির ওপর চাপ ‍সৃষ্টি করতে হবে।’

সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি উর্বাট বিদায়ী সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

মানবিক কারণে রোহিঙ্গাদের স্থান দেওয়া হলেও তাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয় বলে ফ্রান্সের রাষ্ট্রদূতকে জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, “আমরা মানবিক কারণে মিয়ানমারের নাগরিকদের স্থান দিয়েছি। তবে দীর্ঘ সময় ধরে রাখতে পারব না।’” সামরিক শক্তি দিয়ে নয়, রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধান সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে জানান সেদেশের বিদায়ী রাষ্ট্রদূত।

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম