নিজেদের এলাকার জন্য প্রকল্পের সুপারিশ করলো সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৩

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন)

নিজেদের নির্বাচনি এলাকার উন্নয়নের জন্য পৃথক প্রকল্প নেওয়ার সুপারিশ করেছেন সংসদীয় কমিটির সদস্যরা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এ বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি উন্নয়ন প্রকল্পগুলোর স্থায়িত্ব বাড়ানোর জন্য এলজিআরডির আওতাধীন সড়কের রক্ষণাবেক্ষণ বরাদ্দ বাড়ানো এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক,কালভার্ট ও সেতু দ্রুত মেরামতেরও সুপারিশ করে।

বৈঠকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাবেক পরিচালক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে সব অভিযোগের সুনির্দিষ্ট প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে। এছাড়া, বৈঠকে বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেডের যেসব সদস্য যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টায় এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের তালিকা তৈরি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন এবং হাইকোর্টের রিটের কপি কমিটিতে পাঠানোর সুপারিশ করা হয়।

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম