নিম্ন আদালত পরিদর্শনকালে বিচারপতিদের নিরাপত্তা দিতে ডিসিদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৬

আইন মন্ত্রণালয় দেশের নিম্ন আদালত পরিদর্শনের সময় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিরাপত্তা দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (১৩ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিম্ন আদালত পরিদর্শনের সময় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সার্কিট হাউজে থাকাকালে যেন কোনও প্রকার সমস্যা না হয়— সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আইন মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়েছে, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার গত ৯ সেপ্টেম্বর থেকে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার আদালতগুলো পরিদর্শনে রয়েছেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া গত ১০ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মানিকগঞ্জে পরিদর্শনে রয়েছেন।

বিচারপতি কে এম কামরুল কাদের গত ১২ থেকে সেপ্টেম্বর আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত পটুয়াখালী ও পিরোজপুর জেলার আদালত পরিদর্শনে রয়েছেন।

বিচারপতি মো. শওকত হোসেন আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার আদালতগুলো পরিদর্শনে রয়েছেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাক্ষ্মণবাড়ীয়া ও মুন্সিগঞ্জ জেলার আদালতগুলো পরিদর্শনে করবেন।

/এসএমএ/এনআই /
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম