রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী পৌঁছেছেন। তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে সরাসরি শারদায় পুলিশ একাডেমিতে গিয়েছেন। সেখানে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি)সমাপনী কুচকাওয়াজে যোগদান করবেন। এরপর বিকালে ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬টি প্রকল্পের উদ্বোধন করবেন বুধবার জানান জেলা প্রশাসক মাহমুদ শরীফ।

১৬ প্রকল্পের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক,  বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর রক্ষা বাঁধ,  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কোয়ার ও রাজশাহী শিশু হাসপাতাল।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বিকালে রাজশাহী চিনিকল খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। রাজশাহী সিটি করপোরেশন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক কর্মসূচি নিয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আরএমপি কমিশনার মাহবুবুর রহমান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম