‘রোহিঙ্গা সংকট বনাম মানবতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৮

বাংলা ট্রিবিউন বৈঠকি মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে রাখাইন রাজ্য থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের উচ্ছেদে দৃঢ় অবস্থান নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। এরই মধ্যে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এ পরিস্থিতিতে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া যেমন জরুরি, তেমনই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক আচরণ করাও প্রয়োজন। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য ও আশ্রয় দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার জন্য আমি আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি। তবে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যা করা দরকার আমরা সেটি করবো।’
এ বিষয়ে কী করণীয়, কোন দিকে চলেছে বিশ্বরাজনীতি- এসব নিয়েই বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হয়েছে ‘রোহিঙ্গা সংকট বনাম মানবতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি।
বৈঠকিতে আলোচক হিসেবে উপস্থিত আছেন সাবেক পররাষ্ট্র সচিব মুন্সী ফায়েজ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, ব্র্যাক-এর মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরীফুল হাসান, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান ও হেড অব নিউজ হারুন উর রশীদ।
মুন্নী সাহা’র সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

/আরএআর/ইউআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের