রাজশাহীতে প্রধানমন্ত্রীর ৬ প্রকল্প উদ্বোধন ও ১৬ ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

রাজশাহীতে সাতশ’ কোটি টাকার ছয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং অপর ১৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান সুগার মিল মাঠে ফলক উন্মোচনের মাধ্যমে এই ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

উদ্বোধন করা প্রকল্পের মধ্যে রয়েছে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়ন, ছয় তলা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং বাগমারা উপজেলা পরিষদ ভবন সম্প্রসারণ ও হলরুম নির্মাণ।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কসহ ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। নগরীর নবীগঞ্জ এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর ২৮১ দশমিক ৯১ কোটি টাকা ব্যয়ে এ হাইটেক পার্ক নির্মাণ করা হবে। এতে ১৪ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করা অন্য প্রকল্পগুলো হচ্ছে বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদী তীর রক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার, রাজশাহী শিশু হাসপাতাল এবং দুটি আবাসিক এলাকার উন্নয়ন।
এছাড়াও চারটি উপজেলায় ৯৭ কোটি টাকা ব্যয়ে স্কুল ও কলেজের জন্য চারটি অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হবে। সরকারি সূত্র জানায়, শিক্ষা প্রকৌশল, স্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ এসব প্রকল্প বাস্তবায়ন করবে। বাসস

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 

এ সংক্রান্ত সংবাদ:

পুলিশকে আরও উন্নত, পেশাদার ও জনবান্ধব করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম