হজে অনিয়মে জড়িত এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা: সংসদে ধর্মমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৩

হজে অনিয়মে জড়িত এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা: সংসদে ধর্মমন্ত্রী হজযাত্রীদের হয়রানিসহ অনিয়মের জন্য দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের ফরিদুল হক খানের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার অ্যাভভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘এন্ট্রি ফি আদায় বাধ্যতামূলক করায় হজযাত্রী পাঠাতে প্রাথমিকভাবে কিছুটা সমস্য হয়। টিকিটিং এজেন্সি কোন কোন হজ এজেন্সির কাছে কখন কতটি টিকিট বিক্রি করেছিল তার তালিকা না পাওয়ায় কিছু যাত্রীর যথাসময়ে বিমানে উড্ডয়নের বিষয়টি কাঙ্ক্ষিত মাত্রায় মনিটরিং করা সম্ভব হয়নি। সরকারের শতভাগ প্রচেষ্টা থাকা সত্ত্বেও নানাবিধ সমস্যার কারণে হজযাত্রার শুরুর দিকে কিছু কিছু ত্রুটি দেখা দেয়। তবে সরকারের প্রচেষ্টায় শেষদিকে তা নিরসন হয়।’

কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত মুনাফার আশায় কিছু এজেন্সি প্রতিবছর দেরিতে বাড়ি ভাড়া করে থাকে। এ কারণে এজেন্সিগুলো ফ্লাইট শিডিউলের শেষের দিকে হজযাত্রী পাঠানোর চেষ্টা করে।’ মন্ত্রী জানান, এ পর্যন্ত ১৮টি এজেন্সির বিরুদ্ধে ৯৮ জন হজযাত্রীর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে।

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা সুচারুরূপে পরিচালনায় সরকারের সিদ্ধান্ত তুলে ধরে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান  বলেন,‘হজ এজেন্সিগুলোকে যথাসময়ে বাড়ি ভাড়াপূর্বক প্রয়োজনীয় সংখ্যক টিকিট নিশ্চিত করতে হবে। ফ্লাইট শুরুর অনন্ত ১৫ দিন আগে আবশ্যিকভাবে টিকিট ক্রয় করতে হবে।’ একেএম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছর হাজযাত্রীদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী পাঠানোর পেছনে সরকারের ব্যয় হয়েছে ২৬ কোটি ৫ লাখ ৩১২ টাকা।

আব্দুল মতিনের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে যাওয়া টিমের সদস্যরা হাজিদের যথাযথ খেদমত করে থাকেন। হজ ব্যবস্থাপনার পাশাপাশি তারা হজেও অংশগ্রহণ করে থাকেন। আবার অনেকে হ্জ পালনে বিরত থেকে শুধু হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে জড়িত থাকেন।’

সংরক্ষিত আসনের ফিরোজা বেগম চিনুর প্রশ্নের জবাবে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘অনুমোদিত এক হাজার ১৬২টি হজ এজেন্সির মধ্যে ২০১৭ সালে ৬৩৫টি অংশ নিয়েছে।’ কুমিল্লার নূরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দালালের মাধ্যমে হজের টাকা জমা দিয়ে কেউ প্রতারণার শিকার হলে প্রচলিত আইনে শাস্তির বিধান করা হবে।’

 

 

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম