ফের আকাশসীমা লঙ্ঘন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:১২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১১

মিয়ানমার বিমান বাহিনীর একটি হেলিকপ্টার (ফাইল ছবি) বাংলাদেশে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে তলব করে মিয়ানমারের হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অং মিন্টকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও হস্তান্তর করা হয়।
কূটনৈতিক সূত্র জানায়, মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও আজ ১৫ তারিখে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এরই প্রতিবাদ জানানো হয়েছে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে।
এর আগে, আগস্টের ২৭ ও ২৮ এবং এ মাসের ১ তারিখে কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল মিয়ানমারের হেলিকপ্টার। ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে প্রতিবাদ জানানো হয়। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিও জানায় বাংলাদেশ।
আরও পড়ুন-

রোহিঙ্গা নির্মূলে মিয়ানমার সেনাবাহিনীর ‘স্কর্চড আর্থ’ কৌশল কী?
মার্কিন মন্ত্রীকে রোহিঙ্গা এলাকায় ঢুকতে দেওয়া হবে না: মিয়ানমার

/এসএসজেড/টিআর/
সম্পর্কিত
জাতিসংঘের আশঙ্কার মধ্যেই টেকনাফে ভাসছে একাধিক লাশ, স্থানীয়দের উদ্বেগ
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সর্বশেষ খবর
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী