শ্রীলঙ্কায় ৩০ রোহিঙ্গা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ০২:১৫

শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জাফনা থেকে ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেখানকার নিরাপত্তা বাহিনী। মিয়ানমার সামরিক বাহিনীর হামলার ও নির্যাতনের শিকার রোহিঙ্গারা শুধু বাংলাদেশে পালিয়ে আসছেন না, তারা সুমদ্রপথে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি শ্রীলঙ্কার জাফনা থেকে এ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করে কলম্বোতে নেওয়া হয়।

কূটনৈতিক সূত্রে জানা যায়, তারা এখন কলম্বোতে জাতিসংঘের শরণার্থী সংস্থার তত্বাবধানে একটি ক্যাম্পে অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘জীবনের ভয়ে তারা এখন যেদিকে পারছেন, সেদিকে পালিয়ে যাচ্ছেন। মিয়ানমার সেনাবাহিনী সীমান্তে ল্যান্ড মাইন পুতে রাখায় অনেকে বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন।’

উল্লেখ্য, গম ২৫ আগস্ট থেকে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সবমিলিয়ে বাংলাদেশে এখন আট লাখের মতো রোহিঙ্গা আছেন।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন, এ বছরের শেষ নাগাদ বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

/এসএসজেড/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম