আবুধাবি থেকে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা বিরতির পর রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দেওয়ার লক্ষ্যে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছেন। ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে আবুধাবি বিমান বন্দর ত্যাগ করেন বলে আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান জানান।
বিমান বন্দরে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বিমানটি আজ বিকেল (নিউইয়র্ক সময়) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী নিউইয়র্কের পথে স্থানীয় সময় ৪টা ৪০ মিনিটে আবুধাবিতে পৌঁছেন। তিনি শনিবার দুপুর ২টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করেন।
প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই দিন তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘের সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের এবং জাতিসংঘ সদর দফতরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।
বিকালে কনবেনি কনফারেন্স সেন্টারে ‘গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ’ বিষয়ে উচ্চ পর্যায়ের এক ফলোআপ বৈঠকে যোগ দেবেন। এর আগে শেখ হাসিনা ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
১৯ সেপ্টেম্বর  প্রধানমন্ত্রী অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ২ অক্টোবর দেশে ফিরবেন। সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম