যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৭, ০৭:২৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২২

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে অভ্যার্থনা জানান দলের নেতাকর্মীরা (ছবি: ফোকাস বাংলা) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্ক সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে (বাংলাদেশ সময়ে বিকাল) দিনব্যাপী ব্যস্ত সময় কাটাবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। 

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে অভ্যার্থনা জানান দলের নেতাকর্মীরা (ছবি: ফোকাস বাংলা) দিনের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতিসংঘ সদর দফতরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউস’ শীর্ষক বৈঠকে যোগ দেবেন তিনি।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে অভ্যার্থনা জানান দলের নেতাকর্মীরা (ছবি: ফোকাস বাংলা) এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী সেরিং টবগের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এরপর আছে কনভেনি কনফারেন্স সেন্টারে আয়োজিত ‘গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ’ বিষয়ে উচ্চ পর্যায়ের এক ফলোআপ বৈঠক।

 আরও পড়ুন:
রোহিঙ্গা নিপীড়ন ও উ.কোরিয়ার হুমকির মুখে সোমবার মিলিত হচ্ছেন বিশ্বনেতারা
২০১৮ সালের শুরুতেই শিশু অধিদফতর করবে সরকার
বাংলাদেশের চাপে রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান বদল

/এএইচ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম