মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর নির্যাতনে লাখ লাখ নারী-পুরুষ ও শিশু জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমাদের সব রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের জানমাল, ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। সবার থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। সামর্থ্যবান সবাইকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে এগিয়ে আসতে হবে। তাদের বিরুদ্ধে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। সোমবার কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
খেলাফত মজলিসের মহাসচিবের নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ, হোয়াইক্যং, বালুখালী, কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মো.আবদুল জলিল, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নূল আলম আল মামুন, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবু মুসা প্রমুখ।







