রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ট্রাম্পের: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩১

জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জাতিসংঘের সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় ট্রাম্প এই আশ্বাস দেন।

জাতিসংঘের সংস্কার সম্পর্কিত উচ্চপর্যায়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার শেখ হাসিনা-ডোনাল্ড ট্রাম্প বৈঠক হয়। বৈঠক শেষে নিউ ইয়র্কে হোটেল গ্র্যান্ড হায়াত-এ সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব।

শহীদুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অগ্রগতি সাধিত হচ্ছে।’ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার শামীম আহমেদও উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও বাংলাদেশের পাশে থাকা এবং এ সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছেন। সুষমা যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর বাংলাদেশ সফর করবেন।

এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রানি সংস্থাটির সদর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি জানান, তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে চান এবং তিনি শরণার্থীদের অবস্থা দেখতে বাংলাদেশ সফর করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  জাতিসংঘের সংস্থাগুলো রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন ছাড়া অন্যসব বিষয়ে একত্রে কাজ করবে। উল্লেখ্য মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমনপীড়নে আগস্টের শেষ থেকে চার লাখেরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দফতরে ভুটানের প্রধানমন্ত্রী তেসোরিং তোবগে’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে মহাকাশে বাংলাদেশ যে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে তা থেকে সেবা নেওয়ার অনুরোধ জানান। তিনি বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল থেকেও ব্যান্ডউইথ সেবা গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

জাতিসংঘে ট্রাম্প, সুষমার সঙ্গে সাক্ষাৎ শেখ হাসিনার 

জাতিসংঘের সংস্কার বিষয়ক সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী



/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম