রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়ে বাসসকে কিছু বলেননি পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ০২:৩৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৩৫

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক রোহিঙ্গা ইস্যুতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রায় একই সময়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পররাষ্ট্র সচিব এম শহীদুল হককে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে রয়টার্সকে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য ও বাসসের খবরে পররাষ্ট্র সচিবের উদ্ধৃতি পরস্পরবিরোধী। তবে পররাষ্ট্র সচিব বাংলা ট্রিবিউনকে বলেছেন, তিনি এমন কিছু বলেননি।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, ‘শরণার্থীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিষ্কার। সেজন্য রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের বিষয়ে ট্রাম্পের সহায়তা চেয়ে কোনও কাজ হবে না।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘তিনি ( ডোনাল্ড ট্রাম্প) শুধু জিজ্ঞেস করেছিলেন, বাংলাদেশ কেমন আছে? আমি বলেছিলাম, ‘ভালো। তবে আমাদের একমাত্র সমস্যা মিয়ানমার থেকে আসা শরণার্থীরা।’ কিন্তু শরণার্থীদের নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।’’
এদিকে, বাসসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জাতিসংঘের সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় ট্রাম্প এই আশ্বাস দেন।
পরস্পরবিরোধী এই বক্তব্য বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বাংলা ট্রিবিউনকে জানান, তিনি বিষয়টি এভাবে বলেননি।
পররাষ্ট্র সচিব বলেন, ‘আমি বলেছি, ওইখানে (জাতিসংঘের সদর দফতরে) সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল (প্রধানমন্ত্রী ও ট্রাম্পের)। অনেকের মাঝখানে তিনি সেখানে কিছু বলেননি। কিন্তু আমেরিকা আমাদের সঙ্গে সবসময় আছে।’
আরও পড়ুন-
আপনারা বাংলাদেশে আসুন, রোহিঙ্গাদের কাছ থেকে বর্বরতার কথা শুনুন: প্রধানমন্ত্রী

‘মিয়ানমার মানবাধিকার লঙ্ঘন করছে, আর বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা করছে’

/এসএসজেড/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম