‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৯

বাংলা ট্রিবিউন বৈঠকি মিয়ানমারের রাখাইন রাজ্যের সাধারণ মানুষরে ওপর সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন এখনও চলছে। হাজার হাজার মানুষ সেনাবাহিনীর হাতে নিহত হচ্ছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। জীবন হারানোর ভয়ে পালিয়ে আসা ৪ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘শক্তিশালী ও দ্রুত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ পরিস্থিতিতে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া যেমন জরুরি, তেমনই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক আচরণ করাও প্রয়োজন। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা বিষয়ে ওআইসি’র কনটাক্ট গ্রুপ সভায় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা আরও প্রকট হওয়ার আগে সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, এটা সমাধানে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে এক হয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি। পাশাপাশি তুলে ধরেন বেশকিছু প্রস্তাবও।
কিন্তু কেন এই রোহিঙ্গা সংকট? এসব নিয়েই মুন্নী সাহা’র সঞ্চালনায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হয়েছে ‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি।
বৈঠকিতে আলোচক হিসেবে উপস্থিত আছেন শিক্ষক ও গবেষক ড. সলিমুল্লাহ খান, কূটনৈতিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) শাহিদুল হক, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম, শিক্ষক ও গবেষক আলতাফ পারভেজ ও বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে এই বৈঠকি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম