খালেদা জিয়া-সু চি একই সুরে কথা বলছেন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৪৭

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ছবি: সংগৃহীত) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে সহিংসতার প্রবক্তা বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘খালেদা জিয়া সাম্প্রদায়িক,  অং সান সু চি ধর্মনিরপেক্ষতাবিরোধী। তারা  দু’জন একই সুরে কথা বলছেন। তাদের বক্তব্যের ফল হিসেবে এ অঞ্চলে সহিংসতা ও অস্থিতিশীলতার সৃষ্টি হবে।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘের ত্রিপক্ষীয় উদ্যোগই হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানের সবচেয়ে ভালো উপায়।’ চলমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকারি মানবিক, কূটনৈতিক ও রাজনৈতিক—এই তিন ধরনের কৌশলের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই তিনটির সমন্বয় দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যার সমাধানে বড় রকমের সাফল্য বয়ে আনবে।’

গণমাধ্যমের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আশা করি, গণমাধ্যম মিয়ানমারের আরাকান রাজ্যের প্রকৃত ঘটনা প্রকাশ অব্যাহত রাখবে।’ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত নিষ্ঠুরতার ব্যাপারে বৈশ্বিক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণেই মূলত সম্ভব হয়েছে।’

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ফজলে হোসেন বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. ইঞ্জিনিয়ার এম এ কাশেম। এতে আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ড. তওহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ। সূত্র: বাসস

 

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম