স্বাধীন আরাকানই চলমান সংকটের একমাত্র সমাধান: মুফতি ফয়জুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩১

ইসলামী ঐক্যজোটের মিছিল

স্বাধীন আরাকানই চলমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে শুক্রবার দুপুরে  বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী ঐক্যজোট আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্তর্জাতিক মহলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিয়ানমার সরকার প্রকাশ্যে মুসলিম নিধন অব্যাহত রাখায় আরাকানে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করে নিরাপদ জোন গড়ে তুলতে হবে। এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাহসী পদক্ষেপ নিতে হবে।’ 

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘উগ্র বর্মীয় সেনাবাহিনী, অং সান সু চি এবং সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। অবিলম্বে রোহিঙ্গা মুসলিমদের ওপর পরিচালিত জাতিগত হত্যা-নির্যাতন বন্ধে জাতিসংঘ,ওআইসিসহ সব আন্তর্জাতিক সংস্থা ও মুসলিম বিশ্বকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’

ইসলামী ঐক্যজোটের মিছিল

সমাবেশ শেষে এক মিছিল পল্টন মোড় হয়ে উত্তর গেইটে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।  এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আবদুর রশীদ মজুমদার, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা ফজলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।     

ছবি:সাজ্জাদ হোসেন

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম