ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে চীন গেলেন আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৯


আইজিপি এ কে এম শহীদুল হক
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৮৬তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে চীন সফরে গেছেন আইজিপি এ কে এম শহীদুল হক। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসের বিস্তার এবং সক্ষমতা ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা এ সম্মেলনে তুলে ধরবেন তিনি।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌস জানান, ইন্টারপোলের সদস্য দেশের প্রতিনিধিরা অপরাধ দমনে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ সম্মেলনে বসছেন। আগামী ২৬-২৯ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ২৬ সেপ্টেম্বর এ সম্মেলন শুরু হবে। শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
সম্মেলনে ইন্টারপোলের সদস্য দেশের পুলিশ প্রধান এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। অপরাধ, সংঘবদ্ধ অপরাধ এবং সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তারা। এছাড়া, সন্ত্রাসী কার্যকলাপ রোধ এবং সমসাময়িক চ্যালেঞ্জগুলো আলোচনায় স্থান পাবে। বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করবেন আইজিপি।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন, পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশনস্) ও এনসিবি ঢাকার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, এআইজি (এনসিবি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, এআইজি (ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল এ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন।

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম