উল্টোপথে গাড়ি: সমবায় সচিবের চালককে কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৯

উল্টো পথে গাড়ি (ফাইল ছবি) পরপর দুইদিন রাজপথে উল্টোদিকে গাড়ি চালিয়ে ধরা পড়ে যাওয়ার ঘটনায় সমবায় অধিদফতরের গাড়িচালক বাবুল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এই নোটিশ দেওয়া হয়। উত্তর পাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

উল্লেখ্য সমবায় অধিদফতরের গাড়িচালক বাবুল মোল্লা গত এক বছর ধরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক হিসেবে সংযুক্ত আছেন। রবিবার ও সোমবার উল্টো পথে গাড়ি চালানোর ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

রবিবার রাজধানীর হেয়ার রোডে উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে মামলা হয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়ির বিরুদ্ধে। সোমবার বিকালে আবারও উল্টোপথে গাড়ি চালিয়ে বাংলামোটর এলাকায় ধরা পড়েন সেই গাড়ির চালক বাবুল মোল্লা। বাংলামোটরে তার গাড়ি আটকানো হলে বাবুল মোল্লা ট্রাফিক পুলিশের ওপর ক্ষেপে যান। এসময় তিনি উল্টো প্রশ্ন তোলেন, ‘নতুন কোনও আইন হয়েছে কিনা।’ এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, যুগ্ম কমিশনার মফিজউদ্দিন আহমেদ, উপ-কমিশনার রিফাত আহমেদ শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় উল্টোপথে দু’বার ধরা খেলো একই সচিবের গাড়ি



/জেইউ/এফএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম