হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে: র‍্যাব ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৫

বনানীর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করছেন র‍্যাব ডিজি, ছবি: ফোকাস বাংলা দুর্গা পূজা ও আশুরাকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায় করা হচ্ছে বলে জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। মঙ্গলবার বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন,সারাদেশে ৩০ হাজার ৭৭টি মন্দিরে পূজা হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য র‍্যাব বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের মন্দির ও মণ্ডপে নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া সাদা পোশাকেও র‍্যাব সদস্যরা মাঠে থাকবেন।

হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে: র‍্যাব ডিজি

পূজা ও আশুরা ঘিরে কোনও নিরাপত্তা হুমকি রয়েছে কিনা-জানতে চাইলে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সবাই যাতে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হযেছে। দুর্গা পূজা ও আশুরা উপলক্ষে অন্যান্য গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। হুমকি পর্যালোচনা করছি। সে অনুযায়ী পরিকল্পনা করে বাস্তবায়ন করা হচ্ছে।’

দেশে জঙ্গি দমনে র‍্যাব অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন,‘জঙ্গিদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত দমন অভিযান সব সময় বলবৎ রয়েছে। পুরো সেপ্টেম্বর মাসে আমাদের অনেক অভিযান পরিচালনা করা হয়েছে। সেগুলোতে সাফল্যও এসেছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও অভিযান চলছে। জঙ্গি দমনে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছি।’

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম