অতিবৃষ্টি, বন্যা, মজুদ কমে যাওয়াসহ নানা কারণে দেশের সর্বত্র সব ধরনের চালের সংকট তৈরি হয়েছে গত কয়েক মাস ধরে। অভিযোগ রয়েছে, মিল মালিকদের কারসাজিতেও চালের দাম বেড়েছে। চালের এমন সংকট কাটিয়ে উঠতে ও দাম কমাতে ব্যবসায়ীদের চাল আমদানির অনুমতিও দেয় সরকার। তারপরও সংকট লেগেই আছে। এমনকি যে হারে চালের দাম বেড়েছে, সেই হারে কমেনি।
এরই ধারাবাহিকতায় ‘চাল কেন এত চড়া?’ শীর্ষক বৈঠকির আয়োজন করেছে বাংলা ট্রিবিউন। শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল ৪টায় বৈঠকি সরাসরি সম্প্রচার শুরু করেছে এটিএন নিউজ। পাশাপাশি এ আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে। বৈঠকি সঞ্চালনা করছেন মাহামুদুল হক।
বৈঠকিতে আলোচনায় অংশ নিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিষ বোস, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়েক আলী,বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাওসার আলম খান, বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশীদ, বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর ও সাংবাদিক শফিকুল ইসলাম।








