প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনে তাঁর সরকারি বাসভবন গণভবনে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্ট কালরাতে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। দেশ ও জাতির শান্তি ও উন্নতি কামনা করেও দোয়া ও মোনাজাত করা হয়।

সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মো. লিয়াকত হোসাইন মোনাজাত পরিচালনা করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা মোনাজাতে অংশ নেন।








