রোহিঙ্গা ইস্যুতে চীন-রাশিয়া-ভারতের অব্স্থান গরু মেরে জুতা দানের মতো: মির্জা ফখরুল

বাংলা ট্রিবউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৭

জিসাসের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন ও রাশিয়ার ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন ও রাশিয়ার  অবস্থান হচ্ছে জুতা মেরে গরু দানের মতো।’ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজ কী কারণে চীন, রাশিয়া ও ভারতের মতো দেশ মিয়ানমারকে সমর্থন দিচ্ছে? ভারতের মতো গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সারা বিশ্বে নন্দিত দেশ কিভাবে মিয়ানমারকে সমর্থন করে? তারা বলছে ত্রাণ পাঠাচ্ছে। তাদের অবস্থান আজকে জুতা মেরে গরু দানের মতো।’

জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘দেরি হয়ে যাচ্ছে।’ সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। লাখ লাখ মানুষকে তারা হত্যা করছে। ইতোমধ্যে ১০ লাখ রোহিঙ্গা এদেশে চলে এসেছে। আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না, কী মানবেতর জীবনযাপন করছে তারা! বিশ্ব বিবেককে আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন। মিয়ানমারকে বাধ্য করুন গণহত্যা বন্ধ করতে। তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে।’

রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে সসম্মানে ফেতর পাঠাতে হবে। আওয়ামী লীগ সরকার আজ পর্যন্ত এ গণহত্যার জন্য মিয়ানমারকে নিন্দা জানায়নি। তারা বলছে কফি আনানের সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে। আমার মনে হয় না, তারা কফি আনানের সুপারিশ পড়েছে। যারা পড়েছে, তারা দেখবে, সেখানে একবারও রোহিঙ্গাদের কথা বলা হয়নি। রাখাইনবাসীদের কথা বলা হয়েছে। তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট কোনও সুপারিশের কথা বলা হয়নি।’

আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম