প্রবীণদের কল্যাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ অক্টোবর ২০১৭, ১৫:১৯আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৫:২৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও কল্যাণমূলক সংগঠনকে প্রবীণদের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রবিবার যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালিত হবে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন,আর্থ-সামাজিক ও জনস্বাস্থ্যের উন্নয়নসহ চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতিতে বিশ্বে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে পৃথিবীর সব দেশেই প্রবীণদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। প্রবীণ জনগোষ্ঠী সমাজে সম্মান ও শ্রদ্ধার পাত্র। তাদের মেধা,মনন ও কর্মময় জীবনের পথ বেয়েই সভ্যতা ও উন্নয়ন এগিয়ে চলেছে। তাই প্রবীণ ব্যক্তিদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানসহ তাদের স্বস্তিদায়ক জীবন,শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন,‘সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, চিকিৎসাসেবা প্রদানসহ সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। বার্ধক্যের বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই।’

রাষ্ট্রপতি আরও বলেন, প্রবীণদের নানা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সমাজ গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ প্রদান করা গেলে তারা সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন।

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব প্রবীণের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছেন তিনি। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম