দোহা রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৭, ১৯:১০আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৯:১২

 

দোহা রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দোহার রুটে ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রবিবার সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটি দোহার উদ্দেশে ছেড়ে যায়। এয়ারলাইন্সটি প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন ঢাকা ও চট্টগ্রাম থেকে দোহা রুটে ফ্লাইট পরিচালনা  করবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে ঢাকা-দোহা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৪ হাজার ৩৫০ টাকা ও রিটার্ন টিকিট ৪০ হাজার ২০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-দোহা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৫ হাজার ৩১৭ টাকা ও রিটার্ন টিকিট ৪১ হাজার ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিজিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে সোম, বুধ, শুক্র ও রবিবার ঢাকা থেকে সন্ধ্যা ৬ টায় এবং চট্টগ্রাম থেকে ৭টা ৩০ মিনিটে দোহার উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া দোহা থেকে সোম, বুধ, শুক্র ও রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। পরদিন সকাল ৮টায় চট্টগ্রাম ও সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।  ঢাকা-চট্টগ্রাম-দোহা রুটে নতুন যুক্ত হওয়া  ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম