দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন চলছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৪:১২আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৪:২২

বিজিবি-বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। দিল্লিতে শনিবার (৩০ সেপ্টেম্বর) এ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলন চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়,বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে। বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

আগামীকাল ৩ অক্টোবর মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৯টায় দিল্লি বিএসএফ সদর দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা, আহত করা, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার,আটক করা,সীমান্ত লঙ্ঘন,অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বাংলাদেশে অনুপ্রবেশ,আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালান, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মোবাইল নেটওয়ার্ক কভারেজ, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণ কাজ, উভয় দেশের সীমান্ত নদীসমূহের তীর সংরক্ষণসহ নানা বিষয়। আগামী ৬ অক্টোবর সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) সই হওয়ার কথা।

এছাড়াও সীমান্ত সম্মেলন উপলক্ষে ৫ অক্টোবর দিল্লিতে বিজিবি-বিএসএফ প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম