যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আবাসস্থল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ভাস্কর্য উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী। ওই অধিবেশন শেষে তিনি এখন অবস্থান করছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। সেখানেই রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওয়াশিংটন ডিসি দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যটি উন্মোচন করেন শেখ হাসিনা।
ব্রোঞ্জে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যটি তৈরি করেছেন মার্কিন স্থপতি স্টিফেন ওয়েটজম্যান। এটি উন্মোচনের সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।
আরও পড়ুন-
প্রমাণ করেছি আমরা পারি: প্রধানমন্ত্রী








