বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করতে হবে: গওহর রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ১৮:৫৫আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:০৬

জাতীয়-মানবাধিকার-কমিশন-ও-ইউএনডিপি-আয়োজিত-অনুষ্ঠানে-প্রধানমন্ত্রীর-উপদেষ্টা-গওহর-রিজভী

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সস্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউএনডিপি’র হিউম্যান রাইটস প্রোগ্রাম ও জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গওহর রিজভী বলেন, সাংবিধানিকভাবে সব নাগরিক সমান অধিকার ভোগ করার অধিকার রাখেন। কিন্তু কখনও কখনও কোনও শ্রেণির মানুষ বৈষম্যের স্বীকার হন। দলিত শ্রেণি, হিজড়াসহ অনেকেই বিভিন্ন ভাবে  অধিকার থেকে বঞ্চিত হন। সমাজেও বিভিন্ন ভাবে তাদের হেয় করা হয়, বৈষম্য হয়।  এসব বন্ধে দ্রুত  বৈষম্য বিলোপ আইন প্রণয়ন প্রয়োজন।

মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক আক্তার হোসেন বলেন, বৈষম্য বিলোপ আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে। কোনও শ্রেণির মানুষ যেন অধিকার থেকে বঞ্চিত না হন সেটি বিবেচনা করে আইনের খসড়া করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করে ‘বৈষম্য বিলোপ আইনের খসড়াটি তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে  ইউএনডিপি বাংলাদেশের পরিচালক সুদীপ্ত মুখার্জী বলেন, বাংলাদেশ আগের চেয়ে মানবাধিকার বিষয়ে এগিয়ে যাচ্ছে। মানবাধিকার নিশ্চিত করতে ইউএনডিপি সব সময় সহায়তা করবে।

 

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম