শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অনন্য উদাহরণ স্থাপন করেছে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ২১:৫৩আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২১:৫৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মেজর জেনারেল জেন পল ডিকোনিনক (ছবি: ফোকাস বাংলা) বিশ্বশান্তি বজায় রাখার লক্ষ্যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় উদাহরণ স্থাপন করেছে।’ সোমবার  বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ‘ইউনাইটেড নেশন্স মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি’র (এমআইএনইউএসএমএ) ফোর্স কমান্ডার মেজর জেনারেল জেন পল ডিকোনিনক সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের শান্তিরক্ষীরা বিভিন্ন সংঘাতকবলিত অঞ্চলে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং ইতোমধ্যে দেশ ও বিদেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ দেওয়ার একটি অনন্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

ফোর্স কমান্ডারের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এই সফর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে বাংলাদেশি শান্তিরক্ষীদের উৎসাহিত করবে।’

মেজর জেনারেল ডিকোনিনক জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্তির পর থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের উচ্চমানের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দিনগুলোয় বাংলাদেশের শান্তিরক্ষীরা সর্বোচ্চ সামর্থ্যের মাধ্যমে দায়িত্ব ও কর্তব্য পালনে সক্ষম হবে।’

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম