বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ অক্টোবর ২০১৭, ০৯:১২আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ০৯:১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা বিষয়ক ষষ্ঠ দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ডিপার্টমেন্ট অব স্টেট কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির রাজনৈতিক ও সামরিক বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মিশেল মিলার এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র বিষয়ক ডিরেক্টর জেনারেল আবিদা ইসলাম অংশ নেন।

উল্লেখ্য, ২০১২ সালে দুই দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। এ সংলাপের মূল উদ্দেশ দুই দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ক বাড়ানো এবং এশিয়া অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বাড়াতে নিজেদের অঙ্গিকার বাস্তবায়ন করা।

ষষ্ঠ নিরাপত্তা বিষয়ক সংলাপে দুই দেশের মধ্যে মানবিক সহায়তায় অংশীদারিত্ব বাড়ানো, দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম বাড়ানো, শান্তিরক্ষা, প্রতিরক্ষা বাণিজ্য, সামরিক সহায়তা বাড়ানো, সন্ত্রাস দমন, সমুদ্র সীমারেখার নিরাপত্তা ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন:
একদিকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস, অন্যদিকে পুড়িয়ে মারার হুমকি
১৯৯২ সালের ‘মিয়ানমার নীতি’ মেনে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কঠিন
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ১৯৯২ সালের মিয়ানমার নীতিতে যা আছে

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের