আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ অক্টোবর ২০১৭, ১১:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১১:১৯

প্রাথমিক বিদ্যালয় সরকার আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় একথা জানান।

মন্ত্রী বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে সব জরাজীর্ণ বিদ্যালয় মেরামত করে শিক্ষা উপযোগী শ্রেণিকক্ষ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শহরের সব প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার পাশাপাশি দেড়শ বিদ্যালয়বিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ চলতি বছরের নভেম্বর মধ্যে শেষ করতে হবে।

তিনি বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই,সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে হবে। আর যেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয় সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এছাড়া সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত সব বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণসহ দ্রুত তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিতে ঢাকা শহরের সব প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার নির্দেশ দিয়েছেন।

সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম