দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে সম্মত বাংলাদেশ-তুরস্ক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ অক্টোবর ২০১৭, ১২:৪১আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১২:৪৬

বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, কাউন্টার টেরোরিজম ও আকাশপথে যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ-তুর্কি ফরেন অফিস কনসালটেশন্স (এফওসি)-এর এক বৈঠকে এই সম্মতি হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক ও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি স্মিথ ইয়ালোন বৈঠকে নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বাণিজ্য, শিক্ষা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এই বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি, পর্যটন ও উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় এবং রোহিঙ্গাদের জন্য তুরস্কের সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ চলমান সহযোগিতা চুক্তি পর্যালোচনা করে এবং অনিষ্পন্ন বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির জন্য সম্মত হন। পরামর্শক সভায় বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে সফল মতবিনিময় হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশ নিবিড়ভাবে কাজ করার জন্য আগ্রহী বলে উভয়পক্ষ সম্মত হয়।

বিবৃতিতে বলা হয়, পরবর্তী ‘ফরেন অফিস কনসালটেশন্স’ আগামী বছর আংকারায় অনুষ্ঠিত হবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান