লন্ডন থেকে ১০টি জরুরি ফাইল ছেড়েছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ অক্টোবর ২০১৭, ১৪:৩১আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৪:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) ১০টি গুরুত্বপূর্ণ ফাইল ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সফর শেষে মঙ্গলবার ওয়াশিংটন ছাড়েন তিনি।    

বাংলাদেশ সময় বুধবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন,  ‘লন্ডন থেকে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ১০টি গুরুত্বপূর্ণ ফাইল (ই-ফাইল) ছেড়েছেন।’ যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ৬১টি ফাইল ছেড়েছিলেন।   
প্রেস সচিব বলেন, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী তার কার্যালয়কে নির্দেশ দিয়েছিলেন সার্বক্ষণিক যোগাযোগ রাখতে।  
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী তার কার্যালয়ের কর্মকর্তারা ই-মেইলের মাধ্যমে জরুরি ফাইলগুলো পাঠিয়েছেন।’ লন্ডন থেকেও প্রধানমন্ত্রী ঢাকায় তার অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

লন্ডনে তিন দিন সফর শেষে প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম