নির্বাচনের আগে এমপিদের অব্যাহতি ও নির্বাচনকালীন সরকার চায় বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৭:২০আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:২৯

নির্বাচন ভবন নতুন নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যমান সংসদের নির্বাচিত প্রতিনিধিদের অব্যাহতি চায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। এজন্য দলটি আইন প্রণয়নের দাবি করেছে। একই সঙ্গে দলটি নির্বাচনের সময় শুধুমাত্র রুটিন কাজ করার জন্য নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব দাবি জানান বাসদ নেতারা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বাসদ জাতীয় সংসদে সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ নারী সদস্যসহ ১৩ দফা প্রস্তাবনা দিয়েছে। দলটি সেনাবাহিনী মোতায়েনের বিরোধিতা করে পুলিশ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কথা বলেছে।
বাসদের অন্যান্য উল্লেখযোগ্য প্রস্তাবনার মধ্যে রয়েছে- নির্বাচন কমিশনের জন্য আলাদা বাজেট দেওয়া,  নির্বাচনি জামানত পাঁচ হাজার টাকার বেশি না করা।  নির্বাচনি ব্যয় ১০ লাখের মধ্যে সীমিত রাখা। নির্বাচিত প্রতিনিধিদের জন্য আজীবন সম্মানী ভাতা চালু করা, নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকা ও আঞ্চলিকতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্য নির্বাচিত করা, আদালতের শাস্তি ব্যতীত শুধুমাত্র ফৌজদারি মামলায় চার্জশিট গৃহীত হলেই স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত না করা, পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা ও নির্বাচনি বিরোধ মেটানোর জন্য স্বতন্ত্র ও আলাদা আদালত গঠন ইত্যাদি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারাবাহিকতায়  এই বৈঠক হয়।  ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে ইসি। ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে।

 আরও পড়ুন: প্রধান বিচারপতির বাসায় আইনমন্ত্রী

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম