শেখ হাসিনার সফল কূটনৈতিক প্রচেষ্টায় বিশ্ব রোহিঙ্গা সমস্যা সমাধানে সচেষ্ট: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ অক্টোবর ২০১৭, ১৬:১৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৬:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে গোটা বিশ্ব আজ রোহিঙ্গা সমস্যার সমাধানে সচেষ্ট। দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, অসহায় ও নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াসহ সব ধরনের মানবিক সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী সাহসিকতা এবং মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্ব সম্প্রদায় আজ রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় খুঁজছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো বিষয়টি আলোচিত হয়েছে।

তিনি আরও বলেন,বাংলাদেশের দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

পররাষ্ট্র সচিবের ভারত সফরের সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট সচিব জয়শঙ্কর মেননের সঙ্গে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশকে যেসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সেসব বিষয়সহ অনান্য সব বিষয়েই আলোচনা হয়েছে। তিনি রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণ সহায়তার প্রশংসা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্যদেশে যাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক সমস্যার সৃষ্টি করে। নতুন করে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আসায় শুধু বাংলাদেশের জন্যেই সমস্যার সৃষ্টি করবে না, এটি আঞ্চলিক আর্থ-সামাজিক এবং নিরাপত্তাকেও অস্থিতিশীল করে তুলতে পারে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম