জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী দেশে ফিরেছেন।
তিনি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ‘সার্ক স্পিকারস অ্যান্ড পার্লামেন্টারিয়ানস অ্যাসোসিয়েশনের’ অষ্টম সম্মেলনে যোগদান শেষে শুক্রবার দেশে ফিরেছেন।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান।
৪-৬ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে তিনি ৬ সদস্যের বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
কলম্বো সফরকালে ড. শিরীন শারমিন চৌধুরী শ্রীলঙ্কার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পার্লামেন্টের বিশেষ অধিবেশনে উপস্থিত থেকে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি এসময় স্মারক বইতেও স্বাক্ষর করেন।
এছাড়াও স্পিকার সার্কভুক্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রীলঙ্কা অবস্থানকালে স্পিকার সম্মেলনের উদ্বোধনীসহ বিভিন্ন প্লেনারি সেশনে বক্তব্য রাখেন। খবর বাসস।








