প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বেই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার তৎপর হয়েছে: নাসিম

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ অক্টোবর ২০১৭, ১৪:৫৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৫:১৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, ফাইল ছবি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তৎপর হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় অংশ নিতে রাজধানীর সামরিক জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন তিনি। এসময় তিনি এ কথা বলেন। গণসংবর্ধনায় কেন্দ্রীয় ১৪ দল ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফিরিয়ি নিতে তৎপর হয়েছে। মিয়ানমার চাপে পড়েছে, সে কারণেই তাদের মন্ত্রী ঢাকায় এসে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলতে বাধ্য হয়েছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মায়ের মমতা, বোনের ভালোবাসা নিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে প্রশংসিত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে তিনি ৫ দফা প্রস্তাব দেওয়ায় আজ বিশ্ব নেতৃত্বও এগিয়ে এসেছে। শান্তি ও উন্নয়নের জন্য তিনি আজ ‘মাদার অব হিউম্যানিটি’ অর্থাৎ ‘মানবতার মা’ খ্যাতি অর্জন করেছেন।’

আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছেন। তিনি শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব নেতৃত্বের কাছে প্রশংসিত হয়েছেন। আমরা আশা করি এর প্রতিদানে জনগণ আগামীতে ভোট দিয়ে তাকে আবার ক্ষমতায় আনতে।’ খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক