রোহিঙ্গা নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ: জাতিসংঘের দু’টি কমিটির বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ২৩:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২৩:৩৩

ক্ষিধের যন্ত্রণায় কাঁদছে তসলিমা। ছবিটি উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে তোলা। ছবি: বাংলা ট্রিবিউন

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার নিন্দার ঝড় অব্যাহত রয়েছে। এবার সংস্থাটির নারী বৈষম্য দূরীকরণ কমিটি এবং শিশু অধিকার কমিটি রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা ও মানবাধিকার পরিস্থিতির অবনতির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর হত্যা ও নিপীড়ন মানবতাবিরোধী অপরাধের শামিল।

জাতিসংঘ মানবাধিকার সংস্থা, ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থা মিয়ানমার সামরিক বাহিনীর রোহিঙ্গাদের ওপরে হামলার নিন্দা জানানোর পর সম্প্রতি এ দুটি সংস্থার বিবৃতি দেশটিকে আরও  চাপে ফেলবে বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর অব্যাহত হামলার কারণে রাখাইনে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ গৃহহারা হয়েছে। এরমধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এবার এই বিষয়টিতে গুরুত্ব দিয়েছে জাতিসংঘের ওই কমিটি দুটি।

এ বিষয়ে গত ৪ অক্টোবর পৃথক বিবৃতিতে জাতিসংঘের অন্তর্গত কমিটি দুটি মিয়ানমারকে সহিংসতা বন্ধের জন্য অবিলম্বে আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের ভাগ্যের বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছে, মানবাধিকার লংঘন যেমন ধর্ষণ, যৌন নিপীড়নসহ বিভিন্ন অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মিয়ানমার এ দু’টি কমিটির সদস্য হওয়ার কারণে এই বিবৃতির প্রতিক্রিয়া তাদের ঘাড়ে পড়বে।

তিনি আরও বলেন, নিরীহ জনসাধারণের ক্ষতি সাধনের জন্য সীমান্ত অঞ্চলে মাইন পুঁতে রাখার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের জাজ্বল্যমান প্রমাণ।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক