সৈয়দ আশরাফের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ১২:৪৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৪:৫৭

স্ত্রীর সঙ্গে সৈয়দ আশরাফ, ছবি: সংগৃহীত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা আশরাফের অবস্থা সংকটাপন্ন। অনেক দিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছেন। শীলা আশরাফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এর আগে জার্মানির একটি হাসপাতালে তার কেমো থেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপ চিকিৎসা করা হয়।

স্ত্রীর অসুস্থতার জন্য সৈয়দ আশরাফুল ইসলামও দীর্ঘদিন লন্ডনে ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। শনিবার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছে। ওই সূত্র জানায়, সৈয়দ আশরাফুল ইসলামের পরিবার শীলা আশরাফের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

আরও পড়ুন:
রাখাইনে তীব্র খাদ্য সংকট: বাংলাদেশের পথে লাখো রোহিঙ্গা

/এমএসি/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম