করসীমার নিচের আয়ের ব্যক্তিরা বিনা খরচে আইনি সহায়তা পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ২০:৩২আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২০:৩৪

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাদের বার্ষিক আয় সরকার নির্ধারিত আয়কর সীমার নিচে, তারা বিনা খরচে সরকারি আইনি সহায়তা পাবেন। এই হিসাবে চলতি অর্থ বছরে (২০১৭-১৮) সাধারণ ব্যক্তির ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার, নারী ও ৬৫ বছর বা তারও বেশি বয়সের ব্যক্তির ক্ষেত্রে ৩ লাখ, প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪ লাখ এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ৪ লাখ ২৫ হাজার টাকার নিচে বার্ষিক আয়ভুক্ত ব্যক্তিরা বিনামূল্যে সরকারি আইনি সহায়তা পাবেন। রবিবার (০৮ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (এনএলএসও) জাতীয় পরিচালনা বোর্ডের ৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সভাপতিত্ব করেন। আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে সুপ্রিম কোর্টে সরকারি আইনি সেবা গ্রহণের ক্ষেত্রে বার্ষিক আয় ১লাখ ৫০ হাজার টাকা, অধস্তন আদালতে সরকারি আইনি সেবা গ্রহণের ক্ষেত্রে বার্ষিক আয়সীমা ছিল ১ লাখ টাকা।

সভায় আরও যেসব প্রস্তাব অনুমোদন করা হয়, সেগুলো হলো—আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ড (এওআর)-এর ফি কাঠামো পুনঃবিবেচনার প্রস্তাব, বিবিধ মামলার ক্ষেত্রে (ফৌজদারি কার্যবিধির ৫৬১এ/৪৯৮ ধারা) রিভিশন মামলার মতো বিল দেওয়ার প্রস্তাব, দায়িত্বপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসারদের ‘দায়িত্বভাতা’ মাসিক ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব, শ্রম আদালতের বিশেষ কমিটি প্রবিধানমালা, ২০১৬ সংশোধনের প্রস্তাব, চৌকি আদালতে লিগ্যাল এইড কমিটির জন্য ১৯টি খসড়া ফরম অনুমোদনের প্রস্তাব এবং জাতীয়ভাবে প্রতিষ্ঠিত আইন ও মানবাধিকার ইস্যুতে কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থার একজন সদস্যকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব।

সভায় এনএলএসও-এর জাতীয় পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও আইনমন্ত্রী আনিসুল হক বলেন,  ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানা রকম আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে ‘আইনগত সহায়তা প্রদান কল্পে আইনগত সহায়তা আই, ২০০০’ প্রণয়ন করা হয়। বর্তমান সরকার এই আইনের সফল বাস্তবায়নে আন্তরিক।’’ তিনি বলেন, ‘আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও সেবাবান্ধব করতে হবে। এই সেবা দেওয়ার ক্ষেত্রে উদ্দিষ্ট জনগোষ্ঠীকে জানানোসহ জনসচেতনতা গড়ে তুলতে হবে।

সভায় আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. জাফরোল হাসানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম