কর্মীদের চাঙ্গা রাখতেই রোহিঙ্গা ইস্যুতে বিএনপি মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ অক্টোবর ২০১৭, ০৯:১৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৩:৫৫

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফাইল ছবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিথ্যাচার করছে।

রবিবার (৮ অক্টোবর) রাজধানীর বনানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তাদের নেত্রী দিনের পর দিন শুধু তারিখ দিয়ে যাচ্ছেন, কিন্তু দেশে আসছেন না। বিএনপির এক নম্বর যিনি, তারই তো রোহিঙ্গা ইস্যুতে কোনও উদ্বেগ আছে বলে মনে হয় না। বাকিরা এখানে বসে চেয়ারপারসনের অনুপস্থিতিতে কর্মীরাদের চাঙ্গা করার চেষ্টা করছেন।’

রাখাইনে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখনও লোক আসছে। তবে পরিমাণ অনেক কম। কিভাবে জনস্রোত আসছিল সেটা সবাই দেখেছেন। তবে এখন আর সেই জনস্রোত নেই। আসতে পারে সেই আশঙ্কা জাতিসংঘ করছে। কাজেই জাতিসংঘেরই এখানে কঠোর অবস্থান নেওয়া উচিত। যাতে করে নতুন করে রোহিঙ্গার জনস্রোত সৃষ্টি না হয়। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম