আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে: আশা রাম মাধবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ১৫:১০আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৫:১০

রাম মাধব বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সফররত ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব। সোমবার সকালে বিজেপির সাধারণ সম্পাদক ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকালে তারা একসঙ্গে নাস্তা করেন।

সূত্র জানিয়েছে,  বৈঠকে রাম মাধব বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ক্ষমতাসীন দলের নেতাদের কাছে জানতে চান। বাংলাদেশে নির্বাচনি প্রচারণা কেমন হয়, কি ধরনের স্লোগান দেওয়া হয় সেসব বিষয়েও জানতে চান তিনি।

সকালের নাস্তার পরে ২০ মিনিটের ওই বৈঠকে রাম মাধব আরও বলেন, ‘আগামীতে বাংলাদেশে আসলে ঢাকার বাইরেও যাবো।’

তাছাড়া বাংলাদেশে বিদ্যুৎ খাতের উন্নয়নের প্রশংসা করে রাম মাধব বলেন, ‘বাংলাদেশ বিদ্যুৎ খাতের উন্নয়ন হচ্ছে।’

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন রাম মাধব। তিনি জানান, রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের সৃষ্ট সমস্যা। এই সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ভারতও কাজ করবে। ভারতও বিশ্বাস করে, আন্তর্জাতিকভাবে এই সমস্যা সমাধানের জন্যে যে রূপরেখা দেওয়া হয়েছে তা সঠিক।

বৈঠকে দুই দলের পারস্পরিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখার ব্যাপারেও আলোচনা করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

আরও পড়ুন:
যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হবে: পুলিশ সুপার

/পিএইচসি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম