‘পেনশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ২৩:২৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:৩৩

ইসমত আরা সাদেক (ছবি: সংগৃহীত) এখন স্বল্প খরচে দেশে উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার্থে পেনশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ সোমবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত অবসর ভবনে ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’ আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু পৃথিবীর মানুষের গড় আয়ুর চেয়ে বেশি। আগামী দিনে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে তাদের চাহিদা পূরণে আমাদের আরও বিস্তারিত পরিসরে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘প্রবীণরা সমাজ ও দেশের অত্যন্ত মূল্যবান ও সম্মানিত নাগরিক। তারা সারাজীবন সমাজ ও দেশের কল্যাণে কাজ করেছেন। তাদের পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি দিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাহে আলম।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম