৯ মাসে ধর্ষণের শিকার ৩৬৩ শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ১৫:৩৬আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৫:৪১

গণধর্ষণ চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩৬৩ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে মারা গেছে ১৫ শিশু। ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরও ৪০ শিশুকে। এছাড়াও ৮৮৪ শিশু হত্যা, নির্যাতন, আত্মহত্যা, এসিড সন্ত্রাস, পাচার, নিখোঁজ, অপহরণ ও বাল্যবিয়ে হয়েছে।

সারাদেশে অব্যাহত শিশু নির্যাতনের ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন ৬টি পত্রিকার ৩৪৮টি খবরের আধেয় বিশ্লেষণ করে এই তথ্য-উপাত্ত পেয়েছে। তাদের তথ্য অনুযায়ী, গত দুই মাসে শিশু ধর্ষণের শিকার হয়েছে ১৩৪টি। ধর্ষণ চেষ্টার সংখ্যা বেড়েছে ১৮টি। ধর্ষণের শিকার মেয়েশিশুর সংখ্যা বেড়েছে ১২৯। ছেলেশিশুর সংখ্যা বেড়েছে ৫ জন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,ধর্ষণ ছাড়াও যৌন হয়রানির শিকার হয়েছে ৬৮ শিশু, এরমধ্যে মেয়েশিশু ৫০, ছেলেশিশু ২ এবং লিঙ্গ উল্লেখ করা হয়নি ১৬ জনের।

ধর্ষণের শিকার শিশুদের মধ্যে ৩৫২ মেয়েশিশু এবং ৭ জন ছেলেশিশু। বাকি ৪ জনের নাম ও লিঙ্গ উল্লেখ করা হয়নি সংবাদে।

শিশু নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনায় মামলা হলেও মামলার অগ্রগতি কম উল্লেখ করে মানুষের জন্য ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব অল্প কিছু ক্ষেত্রে অভিযুক্ত অপরাধী বিচারের আওতায় এলেও অধিকাংশই থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।

তারা মনে করে, বিশেষ ট্র্যাইবুনালের আওতায় এনে এসব অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার তরান্বিত করা জরুরি। সেইসঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

 

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম