রাখাইনে ধ্বংসযজ্ঞ দেখলেন বাংলাদেশসহ পাঁচ দেশের রাষ্ট্রদূত

শেখ শাহরিয়ার জামান
১০ অক্টোবর ২০১৭, ২৩:৪৬আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ০০:০৪

তমব্রুতে জ্বলছে আগুন (ফাইল ছবি) মিয়ানমারের রাখাইনে গিয়ে সেখানকার ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করলেন বাংলাদেশসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূতরা। মঙ্গলবার (১০ অক্টোবর) মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড ও লাওসের রাষ্ট্রদূতরা রাখাইন সফর করেন।

রাষ্ট্রদূতরা প্লেনে করে রাখাইনের রাজধানী সিতওয়ে পৌঁছানোর পরে হেলিকপ্টারে করে তাদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হয়। তারা গাড়িতে করেও কয়েকটি জায়গা পরিদর্শন করেন।

একটি কূটনৈতিক সূত্র জানায়, রাখাইনে পোড়া ঘরবাড়িসহ বিভিন্ন ধ্বংসযজ্ঞের চিত্র নিজ চোখে রাষ্ট্রদূতরা দেখেছেন। এছাড়া, সেন্ট মার্টিন দ্বীপের উল্টোদিকে জড়ো হওয়া কিছু রোহিঙ্গার সঙ্গেও তাদের কথা হয়। এই রোহিঙ্গারা রাষ্ট্রদূতদের বলেছে, মিয়ানমারে থাকলে তাদের হত্যা করা হবে, তাই তারা বাংলাদেশে প্রবেশ করতে চায়। তারা আর মিয়ানমারে ফিরতে চায় না বলেও রাষ্ট্রদূতদের জানিয়েছে।

রাখাইনের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আরেকটি সূত্র জানায়, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কোনও যোগাযোগ নেই এবং আন্তঃসম্প্রদায় সম্প্রীতিও খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রটি আরও জানায়, রাখাইনে নিরাপত্তাহীনতা, খাদ্য ও অন্যান্য পণ্যের সংকট প্রকট আকার ধারণ করেছে। রাখাইনে মানবিক চ্যালেঞ্জ অনেক বড় উল্লেখ করে একটি সূত্র জানায়, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মিয়ানমার সরকার নিজস্ব ক্ষমতায় এবং রেডক্রসের সীমিত সহযোগিতায় এটি মোকাবিলা করতে পারবে।

বাংলাদেশের উদাহরণ দিয়ে সূত্রটি আরও জানায়, এখানে সরকারের ফোকাস ছাড়াও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় গোটা মানবিক বিষয়টি সামলানো কঠিন হয়ে পড়ছে এবং মিয়ানমার কোনও সহযোগিতা ছাড়া কিভাবে বিষয়টি মোকাবিলা করবে সেটি এখন ভাবার বিষয়। মিয়ানমারের মানবিক বিপর্যয় সামলানোর এই অক্ষমতা বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সূত্রটি।

এ বিষয়ে জানতে চাইলে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেন, আমরা মিয়ানমারের ইউনিয়নমন্ত্রী টিন্ট সোয়ের আমন্ত্রণে রাখাইন সফর করি। আমাদের সঙ্গে দেশটির সীমান্ত মন্ত্রী, সামাজিক ব্যবস্থা মন্ত্রী ও রাখাইনের মুখ্যমন্ত্রী ছিলেন।

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম